১০ জুন, ২০২৬
চাঁপাইনবাবগঞ্জের শাহজাহানপুরে সালিশ বসাকে কেন্দ্র করে দুপক্ষের সংঘর্ষে ইবরাহিম আলী (৩৫) নামে একজন নিহত হয়েছেন। নিহত ইবরাহিম আলী হচ্ছেন সদর উপজেলার শাহজাহানপুর ইউনিয়নের দূর্লভপুর হায়দার হাজীর টোলা গ্রামের শওকত আলীর ছেলে।
এ ঘটনায় আহত হয়েছে অন্তত ৭ জন। আহতদের আড়াই’শ শয্যা বিশিষ্ট জেলা হাসপাতালে ভর্তি করা হয়েছে।
ঘটনাটি ঘটেছে বুধবার সকাল ১০টার দিকে সদর উপজেলার শাহজাহানপুর ইউনিয়নের দূর্লভপুর গ্রামে।
জানা গেছে, শাহজাহানপুর ইউনিয়নের মনিরুলেল সাথে ইবরাহিমের বিরোধকে কেন্দ্র করে সকালে সালিস বসার আয়োজন চলছিল। এমন সময় মনিরুল ও ইবরাহিম তর্কে জড়িয়ে পড়ে। একপর্যায়ে উভয়ের সমর্থকরা ধারালেঅ অস্ত্রসহ লাঠিসোঠা নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে।
এতে ধারালো অস্ত্রের আঘাতে ইবরাহিম অচেতন হয়ে পড়লে তাকে স্থানীয়রা দ্রুত জেলা হাসপাতালে নিয়ে এলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
সদর থানার ওসি একরামুল হোসাইন বলেন, সালিস নিয়ে সংঘর্ষে একজন নিহত হয়েছে এবং কয়েকজন আহত হয়েছে। এ ঘটনায় জড়িতদের গ্রেফতারে পুলিশ অভিযান শুরু করেছে বলেও জানান তিনি