১১ জুন, ২০২৬
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথমবারের মতো ওয়ানডে সিরিজ জিতল বাংলাদেশ। দ্বিতীয় ওয়ানডেতে বাংলাদেশের জয় ৫ উইকেটে। বৃষ্টি আইনে অস্ট্রেলিয়ার দেওয়া ১৯২ রানের লক্ষ্য ৫ উইকেট হাতে রেখে টপকে গেছে বাংলাদেশ।
বৃষ্টি আইনে অস্ট্রেলিয়ার দেওয়া ১৯২ রানের লক্ষ্য ৩৬ বল ও ৫ উইকেট হাতে রেখে টপকে গেছে বাংলাদেশ। এই জয়ের পথে অপরাজিত ছিলেন তাওহিদ হৃদয় (৪০)* ও মেহেদী হাসান মিরাজ (২২)*।
এর আগে প্রথমে ব্যাট করতে নামা অস্ট্রেলিয়ার ইনিংস বৃষ্টির কারণে ৪২ ওভারে ৮ উইকেটে ১৮৭ রানে থেমে যায়। তবে বৃষ্টি আইনে বাংলাদেশের জন্য লক্ষ্য দাঁড়ায় ৪১ ওভারে ১৯২ রান। অস্ট্রেলিয়ার হয়ে মারনাস লাবুশেন করেন ৫৫ ও জেভিয়ার বার্টলেট করেন ৫২ রান। বাংলাদেশের হয়ে ৩টি করে উইকেট নেন তাসকিন আহমেদ ও মোস্তাফিজুর রহমান।
লক্ষ্য তাড়ায় শুরুতে তানজিদ হাসান ফিরলেও বাংলাদেশকে এগিয়ে নেন সৌম্য সরকার ও নাজমুল হোসেনে। দুজনই ফিরেছেন ৪২ রান করে। এরপরও অবশ্য পথ হারায়নি বাংলাদেশ। লিটন দাস করেন ১৮ বলে ২১ রান। আর ম্যাচ শেষ করেন হৃদয় ও মিরাজ।