বাংলাদেশের জ্বালানি খাতে বিনিয়োগ বাড়াতে চায় যুক্তরাষ্ট্র

১২ জুন, ২০২৬

বাংলাদেশের জ্বালানি খাতে যুক্তরাষ্ট্র বিনিয়োগ ও অংশীদারিত্ব বাড়াতে চায় বলে জানিয়েছেন মার্কিন যুক্তরাষ্ট্রের জ্বালানি বিষয়ক আন্ডার সেক্রেটারি কাইল হাউসভিট। 

গত বুধবার (১০ জুন) ওয়াশিংটন ডিসিতে বাংলাদেশ ও মার্কিন যুক্তরাষ্ট্রের মধ্যে এক উচ্চপর্যায়ের দ্বিপক্ষীয় বৈঠকে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজসম্পদ প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিতের কাছে তার দেশের আগ্ৰহের কথা তুলে ধরেন কাইল হাউসভিট

বাংলাদেশ ও মার্কিন যুক্তরাষ্ট্রের মধ্যে জ্বালানি খাতের দীর্ঘমেয়াদি সহযোগিতা জোরদার, বৈশ্বিক সরবরাহ চেইনের চ্যালেঞ্জ মোকাবিলা, প্রযুক্তিগত অংশীদারিত্ব বৃদ্ধি, দেশের জ্বালানি নিরাপত্তা, অবকাঠামোগত উন্নয়ন এবং আধুনিক জ্বালানি প্রযুক্তির আদান-প্রদান নিয়ে প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত এবং যুক্তরাষ্ট্রের জ্বালানি বিষয়ক আন্ডার সেক্রেটারি কাইল হাউসভিটের মধ্যে 
ফলপ্রসূ ও বিস্তারিত আলোচনা হয়েছে।  

বৈঠকে আমেরিকায় নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত তারেক মো. আরিফুল ইসলাম উপস্থিত ছিলেন। -বিজ্ঞপ্তি