শিক্ষা মন্ত্রণালয়ের স্টার্টআপ প্রোগ্রামে অংশ নিচ্ছে মাইলস্টোন স্কুল

১৩ জুন, ২০২৬

শিক্ষা মন্ত্রণালয় আয়োজিত ‘স্টার্টআপ, বিজ্ঞান প্রকল্প ও উদ্ভাবনী ধারণা প্রদর্শনী’ কর্মসূচিতে অংশ নিচ্ছে মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজ, মোহাম্মদপুরের শিক্ষার্থীরা। 

প্রতিষ্ঠানটির তিনটি দল এ প্রোগ্রামে অংশগ্রহণ নেবে। ইংরেজি ভার্সনের শিক্ষার্থীরা বিজ্ঞান প্রকল্প বিভাগে ‘স্মার্ট সিটি অ্যান্ড ট্রাফিক ম্যানেজমেন্ট’ এবং উদ্ভাবনী ধারণা প্রদর্শনী বিভাগে ‘ফ্লাড রেসকিউ রোবটস’ উপস্থাপন করবে। 

অন্যদিকে, বাংলা ভার্সনের শিক্ষার্থীরা ‘স্টাডি মেট’ প্রকল্প নিয়ে স্টার্টআপ বিভাগে অংশগ্রহণ করবে। 

আজ শুক্রবার সারা দেশে উপজেলা/থানা পর্যায়ে শোকেজিং প্রোগ্রাম অনুষ্ঠিত হয়। 

মোহাম্মদপুরে প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ এ প্রকল্প পরিদর্শন করেন এবং শিক্ষার্থীদের সঙ্গে মতবিনিময় করেন। 

অনুষ্ঠানে মোহাম্মদপুর থানা শিক্ষা অফিসার রাজু আহমেদসহ অন্যরা উপস্থিত ছিলেন।

তথ্যমতে, উপজেলা/থানা থেকে বাছাইকৃত সেরা দল আগামীকাল রবিবার জেলা পর্যায়ের শোকেজিং প্রোগ্রামে অংশ নিয়ে তাদের স্টার্টআপ, সায়েন্স প্রজেক্ট বা ইনোভেশন আইডিয়া শোকেজিং করবে। জেলার ও মহানগর পর্যায়ের সেরা ১০০ দল জাতীয় পর্যায়ের অনুষ্ঠানে অংশগ্রহণ করে তাদের সৃজনশীল ও উদ্ভাবনী প্রজেক্ট উপস্থাপন করবে। 

প্রোগ্রামের মাধ্যমে অংশগ্রহণকারী শিক্ষকদের মধ্য থেকে ‘সু-শিক্ষায় মেধাবী শিক্ষক পুরস্কার’ এবং শিক্ষার্থীদের মধ্য থেকে ‘উদ্ভাবনী মেধাবী শিক্ষার্থী পুরস্কার’ প্রদান করা হবে। চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে অনুষ্ঠিতব্য জাতীয় পর্যায়ের এই প্রোগ্রামে প্রধানমন্ত্রী উপস্থিত থাকবেন।