১৩ জুন, ২০২৬
হরমুজ প্রণালিতে চলাচলকারী বাণিজ্যিক জাহাজগুলোকে লক্ষ্য করে হামলার চেষ্টাকালে ইরানের একাধিক ড্রোন ধ্বংসের দাবি করেছে মার্কিন সেনাবাহিনী। মার্কিন সেন্ট্রাল কমান্ড (সেন্টকম) সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে এ তথ্য জানান।
এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা।
সামরিক বাহিনী জানিয়েছে, ইরান হরমুজ প্রণালি দিয়ে চলাচলকারী বাণিজ্যিক জাহাজগুলোকে লক্ষ্য করে কয়েক ঘণ্টা ধরে একাধিক একমুখী (ওয়ান-ওয়ে) হামলাকারী ড্রোন পাঠিয়েছিল।
পোস্টে আরও বলা হয়েছে, মার্কিন বাহিনী সাম্প্রতিক ঘণ্টাগুলোতে এসব ড্রোনের সবকটিই ভূপাতিত করেছে। ফলে হরমুজ প্রণালি দিয়ে জাহাজ চলাচল স্বাভাবিক রয়েছে।
সেন্টকম আরও বলেছে, আন্তর্জাতিক বাণিজ্যের জন্য গুরুত্বপূর্ণ এই নৌপথটি এখনো উন্মুক্ত রয়েছে এবং জাহাজ চলাচলে কোনো বাধা সৃষ্টি হয়নি।