১৩ জুন, ২০২৬
ভোলার বোরহানউদ্দিনে ব্রাজিলের শোভাযাত্রায় অংশ নিতে আসার পথে মো. ইসমাইল নামের এক সমর্থক মোটরসাইকেলের নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে মারা গেছেন। আহত হযেছেন সবুজ নামে আরেক পধচারী।
শনিবার বিকেল সোয়া ৫টায় বোনহানউদ্দিন উপজেলার দৌলতখান রাস্তার মাথায় এ ঘটনা ঘটে।
নিহত ইসমাইল বোরহানউদ্দিন উপজেলার চকঢোষ গ্রামের চোকিদার বাড়ির মো. মাকসুদের ছেলে।
স্থানীয়রা জানান, ব্রাজিল সমর্থকদের উদ্যোগে বিকেল ৪ টায় আনন্দ শোভাযাত্রার আয়োজন করে। ওই শোভাযাত্রায় অংশ নিতে কাচিয়া ইউনিয়নের চতঢোষ থেকে মোটরসাইকেলে বোরহানউদ্দিনে রওয়ানা করে মো. ইসমাইল। দৌলতখান রাস্তার মাথা এলাকায় এলে বেপরোয়া গতির মোটরসাইকেলটি নিয়ন্ত্রণ হারিয়ে সবুজ নামে এক পথচারীকে চাপা দিয়ে রাস্তার পাশে ডোবায় পড়ে যায়।
স্থানীয়রা তাকে উদ্ধার করে বোরহানউদ্দিন হাসপাতালে আনার পর চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। গুরুতর আহত সবুজকে উন্নত চিকিৎসার জন্য বরিশল পাঠানো হয়েছে। মৃত্যুর বিষয়টি মেডিকেল অফিসার ডা. রাফসানা নিম্চিত করেন। এদিকে শোভাযাত্রা সাময়িক স্থগিত করেছে আয়োজকরা।
বোরহানউদ্দিন থানার এসআই আবু জাফর জানান, ঘটনা শুনে তারা হাসপাতাল এসেছেন। খোঁজখবর নিয়ে আইনি ব্যবস্থা নেয়া হবে। মরদেহ বাড়ি নিয়ে গেছে পরিবারের স্বজনেরা।