ট্রেনে কাটা পড়ে এক ব্যক্তির মৃত্যু

১৩ জুন, ২০২৬

চুয়াডাঙ্গা সদর উপজেলার মোমিনপুরে রেল স্টেশনের অদূরে ট্রেনে কাটা পড়ে ইকবাল হোসেন (৫৫) নামের এক ব্যক্তির মৃত্যু হয়েছে। শনিবার বিকেলে খুলনা থেকে ছেড়ে আসা সৈয়দপুরগামী রকেট আপ ট্রেনে কাটা পড়েন ইকবাল। নিহত ইকবাল হোসেন আলমডাঙ্গা উপজেলার কান্তপুর গ্রামের মৃত আলতাফ  হোসেনের ছেলে।

চুয়াডাঙ্গা জিআরপি পুলিশের ইনচার্জ এসআই জগদীশচন্দ্র বসু জানান, শনিবার বিকালে রকেট মেইল ট্রেনটি চুয়াডাঙ্গা স্টেশন ছেড়ে যায়। মোমিনপুর কবরস্থানের কাছে পৌঁছালে রেললাইন পার হওয়ার সময় এক ব্যক্তি ট্রেনে কাটা পড়ে ঘটনাস্থলে মারা যান।
তিনি আরো জানান, আইনগত প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে। এ ঘটনায় একটি অপমৃত্যু মামলা রুজু করা হবে।