১৩ জুন, ২০২৬
পর্যটন নগরী কুয়াকাটায় বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করা হয়েছে। শনিবার বিকেল ৪টায় বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার মো. কাউছার হামিদ।
এসময় কুয়াকাটা-ঢাকা মহাসড়কের পাশে কচ্ছপখালী মিয়াওকি ফরেস্ট বাগানে বিভিন্ন প্রকার ফলজ, বনজ ও ঔষধি গাছের চারা রোপণ করেন।উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. ইয়াসিন সাদেক, কুয়াকাটা পৌর বিএনপির সাধারণ সম্পাদক মতিউর রহমান, উপজেলা মাধ্যমে শিক্ষা অফিসের একাডেমি সুপারভাইজার মো.মনিরুজ্জামান, কুয়াকাটা প্রেসক্লাব সাধারণ সম্পাদক হোসাইন আমির, সাবেক সভাপতি আনোয়ার হোসেন আনু প্রমুখ।
পরিবেশ সংরক্ষণ এবং জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলার লক্ষ্যে পরিবেশ ও বন মন্ত্রণালয় আগামী ৫ বছরে এ বৃক্ষরোপণ কর্মসূচি বাস্তবায়ন করবে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।