১৩ জুন, ২০২৬
প্রধানমন্ত্রী তারেক রহমানের নেওয়া একটি অন্যন্য উদ্যোগ আগামী ৫ বছরে দেশব্যাপী ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচি। সরকারের বিশেষ এই নির্বাচনী অঙ্গীকার বাস্তবায়নের লক্ষ্যে হবিগঞ্জ জেলা প্রশাসনের উদ্যোগে বৃক্ষ রোপণ কর্মসূচি পালন শুরু করা হয়েছে। এরই অংশ হিসেবে শনিবার ( ১৩ জুন) দুপুরে জেলা প্রশাসক কার্যালয়ের নিমতলা কালেক্টরেট প্রাঙ্গণে বৃক্ষরোপণ কর্মসূচি পালন করা হয়েছে৷
জেলা প্রশাসক ড.জি এম সরফরাজ নিমগাছের চারা রোপন করে আনুষ্ঠানিকভাবে বৃক্ষ রোপণ কর্মসূচির উদ্বোধন করেন। এসময় জেলা প্রশাসনের কর্মকর্তারা বিভিন্ন বিদ্যালয়ের শতাধিক শিক্ষার্থীদের মাঝে ফলজ ও বিভিন্ন জাতের গাছের চারা বিতরণ করেন।
হবিগঞ্জ জেলা প্রশাসক কার্যালয়ের সম্মেলন কক্ষে উক্ত পরিবেশবান্ধব ও জাতীয় গুরুত্বসম্পন্ন বৃক্ষরোপণ কর্মসূচিতে জেলা পর্যায়ের সকল সরকারি দপ্তরের প্রধানগণ, স্বায়ত্তশাসিত ও স্থানীয় সরকার প্রতিষ্ঠানের প্রতিনিধিবৃন্দ, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কর্মকর্তাগণ, বীর মুক্তিযোদ্ধাগণ, সুশীল সমাজের প্রতিনিধি এবং সাংবাদিকবৃন্দরা উপস্থিত ছিলেন৷