১৩ জুন, ২০২৬
জয়পুরহাটে জেলা আইন-শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার দুপুরে জয়পুরহাট জেলা প্রশাসক কার্যালয়ের সম্মেলন কক্ষে জেলা আইন-শৃঙ্খলা কমিটির এক গুরুত্বপূর্ণ সভা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠিত এই সভায় সভাপতিত্ব করেন জেলা প্রশাসক আল মামুন মিয়া।
সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে গুরুত্বপূর্ণ দিক-নির্দেশনামূলক বক্তব্য রাখেন জনপ্রশাসন ও খাদ্য মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মো. আব্দুল বারী। সভায় বিশেষ অতিথি হিসেবে আরও বক্তব্য রাখেন— জয়পুরহাট-১ আসনের সংসদ সদস্য ফজলুর রহমান সাঈদ, জেলা পরিষদের প্রশাসক ও জেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক মাসুদ রানা প্রধান, পুলিশ সুপার শাহনাজ বেগম, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মোহাইমেনা শারমীন এবং অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) নুরুল ইসলাম।
এছাড়াও উপস্থিত ছিলেন জয়পুরহাট সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহমুদ হাসান, জেলা বিএনপির আহ্বায়ক গোলজার হোসেন, যুগ্ম আহ্বায়ক আব্দুল ওয়াহাব এবং জয়পুরহাট প্রেসক্লাবের সভাপতি আবু বক্কর সিদ্দিকসহ কমিটির অন্যান্য সদস্য ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।
জয়পুরহাটে জেলা আইন-শৃঙ্খলা কমিটির সভায় জেলার সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক ও জোরদার করার বিষয়ে বিশেষ তাগিদ দেওয়া হয়। জয়পুরহাটকে একটি মাদকমুক্ত জেলা হিসেবে গড়ে তোলার প্রত্যয় ব্যক্ত করা হয়। পাশাপাশি জয়পুরহাট পৌরসভার কবরস্থান সড়ক ও মাদ্রাসা সড়কসহ বিভিন্ন এলাকার দীর্ঘদিনের জলাবদ্ধতা দূরীকরণে দ্রুত ও কার্যকর পদক্ষেপ নেওয়ার সিদ্ধান্ত হয়। জেলার বিভিন্ন স্থানে অবৈধ বালু উত্তোলন এবং ভূমিদস্যুদের দৌরাত্ম্য বন্ধে জিরো টলারেন্স নীতি ঘোষণা করে কঠোর আইনি ব্যবস্থা গ্রহণের সিদ্ধান্ত গৃহীত হয়।