এসপিএসবি নির্বাচনে সভাপতি অধ্যাপক নাসির, সম্পাদক ডা. কবির

১৪ জুন, ২০২৬

সোসাইটি অব প্লাস্টিক সার্জনস অব বাংলাদেশের (এসপিএসবি) নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। সভাপতি পদে রাজধানীর জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের পরিচালক অধ্যাপক ডা. মোহাম্মদ নাসির উদ্দিন ও সাধারণ সম্পাদক পদে ইনস্টিটিউটটির সহযোগী অধ্যাপক ডা. আহমেদুল কবির চৌধুরী বিজয়ী হয়েছেন।

শনিবার (১৩ জুন) সকাল ৯টা থেকে বিকেল ৪টা পর্যন্ত রাজধানীর জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের ১৬ তলায় এ নির্বাচন হয়।

জানা গেছে, নির্বাচনে ৯৭ ভোট পেয়ে সভাপতি পদে নির্বাচিত হয়েছেন অধ্যাপক ডা. মোহাম্মদ নাসির উদ্দিন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী স্বাস্থ্য অধিদফতরের অতিরিক্ত মহাপরিচালক অধ্যাপক ডা. ফোয়ারা তাসমীম পান ৬৮ ভোট। সাধারণ সম্পাদক পদে ডা. আহমেদুল কবির চৌধুরী ৮২ ভোট পেয়ে নির্বাচিত হন। এ পদে নিকটতম প্রতিদ্বন্দ্বী ডা. মো. আনোয়ারুল ইসলাম পান ৪৯ ভোট। কোষাধ্যক্ষ পদে অধ্যাপক ইমরান চৌধুরী ১০০ ভোট পেয়ে নির্বাচিত হন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ডা. মুহাম্মদ শরিফুল ইসলাম পান ৬৮ ভোট। যুগ্ম সম্পাদক পদে ডা. মোস্তফা আমিন খান ১৩০ ভোট পেয়ে নির্বাচিত হন। তার প্রতিদ্বন্দ্বী ডা. আবু ফয়সাল মো. আরিফুল ইসলাম (নবীন) পান ৩৭ ভোট।

সাংগঠনিক সম্পাদক পদে ডা. আভিজিৎ সরকার ৯৬ ভোট পেয়ে নির্বাচিত হন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ডা. মোহাম্মদ সানায়েত জাহান খান পান ৬৭ ভোট। আন্তর্জাতিক সম্পাদক পদে ডা. তানভীর আহমেদ ১২২ ভোট পেয়ে নির্বাচিত হন। তার প্রতিদ্বন্দ্বী ডা. আস-আদ দিন মাহমুদ পান ৪০ ভোট। অফিস সম্পাদক পদে ডা. শাওন বিন রহমান ১১১ ভোট পেয়ে নির্বাচিত হন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ডা. আলিম-আল-রাজী খান পান ৫৭ ভোট। চট্টগ্রাম বিভাগীয় সম্পাদক পদে ডা. মোহাম্মদ মাহবুবুর রহমান ১১৩ ভোট পেয়ে নির্বাচিত হন। তার প্রতিদ্বন্দ্বী ডা. মোহাম্মদ এস. খালেদ পান ৫৫ ভোট।

বিনা প্রতিদ্বন্দ্বিতায় যারা নির্বাচিত হন তারা হলেন—সহ-সভাপতি ডা. সালেক বিন ইসলাম, প্রকাশনা সম্পাদক ডা. তালুকদার এজিএম জাকারিয়া নাজিমুদ্দিন জুবেরী, বৈজ্ঞানিক সম্পাদক অধ্যাপক হাসিব রহমান। কার্যনির্বাহী সদস্য হন ডা. ইকবাল আহমেদ, ডা. মিশকাতুজ্জামান, ডা. জাহাঙ্গীর আলম মনি এবং ডা. মো. মমিনুর রহমান খান। বিভাগীয় সম্পাদক (সিলেট) ডা. মো. আব্দুল মান্নান, বিভাগীয় সম্পাদক (রংপুর) ডা. মো. শাহিন শাহ, বিভাগীয় সম্পাদক (ময়মনসিংহ) ডা. আদনান কায়সার।

ফলাফল ঘোষণা করেন নির্বাচন কমিশনের চেয়ারম্যান অধ্যাপক ব্রিগেডিয়ার জেনারেল (অব.) অঞ্জন কে দেব। নির্বাচন কমিশনের সদস্য হিসেবে দায়িত্ব পালন করেন ডা. মোহাম্মদ নোয়াজেশ খান এবং ডা. মো. জাকির হোসেন।