সোনাগাজী প্রেসক্লাবের সভাপতি মেহেদী সম্পাদক আব্দুর রহিম

১৪ জুন, ২০২৬

ফেনীর সোনাগাজী প্রেসক্লাবের নতুন কমিটি গঠন করা হয়েছে। এতে ডেইলি ইন্ডাস্ট্রির ফেনী জেলা প্রতিনিধি মেহরাব হোসেন মেহেদীকে সভাপতি, দৈনিক যুগান্তরের সোনাগাজী উপজেলা প্রতিনিধি মো. আব্দুর রহিম সাধারণ সম্পাদক হিসেবে নির্বাচিত হয়েছেন।

নির্বাচনের তফশিল অনুযায়ী শনিবার (১৩ জুন) দুপুরে সোনাগাজীর একটি রেষ্টুরেন্টে নির্বাচন অনুষ্ঠিত হয়। নির্বাহী কমিটির সব পদে একক প্রার্থী হওয়ায় সবাইকে বিনা-প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত ঘোষণা করেন নির্বাচন উপকমিটির আহবায়ক সৈয়দ মনির আহম্মেদ।

১৯ সদস্য বিশিষ্ট কমিটির অন্যারা হলেন, সহ-সভাপতি নুরুল আলম(নতুন আলো প্রতিদিন),যুগ্ম সম্পাদক মোল্লা ইলিয়াছ (ভোরের ডাক), কোষাধ্যক্ষ হেদায়েত উল্লাহ ভুঁইয়া (আজকের বসুন্ধরা) ও দপ্তর সম্পাদক আবদুর রহিম রুবেল(ফেনীর স্বাস্থ্যকথা), নির্বাহী সদস্য, সাবেক সভাপতি সৈয়দ মনির আহমদ, ওবায়দুল হক, শহীদুল ইসলাম, নান্টু লাল দাস, গাজী হানিফ, জহিরুল হক খাঁন সজিব, আফতাব হোসেন মমিন, রাসেল চৌধুরী, মো. শহীদুল ইসলাম, ইলিয়াছ সুমন, এম. নাছির উদ্দীন, কামাল উদ্দিন ও আলাউদ্দিন সবুজ।