নৌবাহিনীর নতুন নিয়োগ বিজ্ঞপ্তি, বিবাহিতদেরও আবেদনের সুযোগ

১৫ জুন, ২০২৬

বাংলাদেশ নৌবাহিনী ২০২৭এ ডিইও ব্যাচে ‘কমিশন্ড অফিসার’ পদে জনবল নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। এরই মধ্যে আবেদন শুরু হয়েছে, চলবে ১১ জুলাই পর্যন্ত। আগ্রহী প্রার্থীরা নির্ধারিত সময়সীমার মধ্যে আবেদন করতে পারবেন। প্রার্থীরা ৩০ বছর বয়স পর্যন্ত আবেদনের সুযোগ পাবেন।

এক নজরে বাংলাদেশ নৌবাহিনীর নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৬

পদের বিবরণ

সম্পূর্ণ বিজ্ঞপ্তিটি দেখুন

ওয়েবসাইট থেকে সংগ্রহ

ছবি

ব্যাচের নাম: ২০২৭এ ডিইও ব্যাচ
পদের নাম: কমিশন্ড অফিসার

শাখার নাম: শিক্ষা শাখা (মাস্টার অব স্পেশাল এডুকেশন), নারী ও পুরুষ
শিক্ষাগত যোগ্যতা: স্পেশাল এডুকেশন ও ইনক্লুসিভ এডুকেশ এবং মাস্টার অব স্পেশাল এডুকেশন বিষয়ে ৪ বছর মেয়াদি বিএড। এসএসসি ও এইচএসসি অথবা সমমান পরীক্ষায় ন্যূনতম জিপিএ ৪.০০ এবং স্পেশাল এডুকেশন ও ইনক্লুসিভ এডুকেশ এবং মাস্টার অব স্পেশাল এডুকেশন পরীক্ষায় সিজিপিএ ৩.০০ (৪ স্কেলে) থাকতে হবে।

শাখার নাম: শিক্ষা শাখা (সাধারণ বিষয়), পুরুষ ও নারী
শিক্ষাগত যোগ্যতা: ইংরেজি/পদার্থবিজ্ঞান/রসায়ন/মনোবিজ্ঞান বিষয়ে স্নাতকসহ স্নাতকোত্তর। এসএসসি ও এইচএসসি অথবা সমমান পরীক্ষায় ন্যূনতম জিপিএ ৪.০০ এবং স্নাতক ও স্নাতকোত্তর পরীক্ষায় সিজিপিএ ৩.০০ (৪ স্কেলে) থাকতে হবে।

শাখার নাম: শিক্ষা শাখা (ইঞ্জিনিয়ারিং), নারী ও পুরুষ
শিক্ষাগত যোগ্যতা: (ক)কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং (খ) অ্যারোনটিক্যাল ইঞ্জিনিয়ারিং (গ) ইলেক্ট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক্স ইঞ্জিনিয়ারিং/ ইলেক্ট্রিক্যাল ইলেকট্রনিক্স অ্যান্ড কমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং (ঘ) মেকাট্রনিক্স ইঞ্জিনিয়ারিং বিষয়ে বিএসসি ইঞ্জিনিয়ারিং। এসএসসি ও এইচএসসি অথবা সমমান পরীক্ষায় ন্যূনতম জিপিএ ৪.৫০ এবং বিএসসি ইঞ্জিনিয়ারিং পরীক্ষায় সিজিপিএ ৩.০০ (৪ স্কেলে) থাকতে হবে।

আবেদন করার নিয়ম ও গুরুত্বপূর্ণ তথ্য

·         আবেদন শুরু: ৭ মে ২০২৬ তারিখ

·         আবেদনের শেষ তারিখ: ১১ জুলাই ২০২৬ তারিখ

·         আবেদন পদ্ধতি: অনলাইনে

·         চাকরির ধরন: স্থায়ী

·         প্রার্থীর ধরন: নারী-পুরুষ

·         বৈবাহিক অবস্থা: অবিবাহিত/বিবাহিত

·         কর্মস্থল: যে কোনো জেলায় কাজ করার মানসিকতা থাকা আবশ্যক।

·         বয়স: ১ জানুয়ারি ২০২৭ তারিখ সর্বোচ্চ ৩০ বছর। বয়স প্রমাণের ক্ষেত্রে কোনো প্রকার এফিডেভিট গ্রহণযোগ্য হবে না।

আবেদনের নিয়ম: আগ্রহী প্রার্থীরা আবেদন করতে ও বিস্তারিত বিজ্ঞপ্তিটি দেখতে এখানে ক্লিক করুন বাংলাদেশ নৌবাহিনী। আবেদনের সঙ্গে ৩০০-৩০০ সাইজের ছবি ও ৩০০-৮০ সাইজের স্বাক্ষর স্ক্যান করে যুক্ত করতে হবে। নির্ধারিত সময়ের পরে এবং অসম্পূর্ণ আবেদনপত্র গ্রহণযোগ্য হবে না।

আবেদন ফি: অনলাইন অথবা মোবাইল ব্যাংকিংয়ের মাধ্যমে অফেরতযোগ্য হিসেবে ১০০০ টাকা পাঠাতে হবে।