খুলনায় দলিত সংস্থার আয়োজনে এসআরএইআর জ্ঞান মেলা

১৭ জুন, ২০২৬

খুলনায় কাঠামোগত সমন্বয়, যুব নেতৃত্বাধীন অ্যাডভোকেসি ও শক্তিশালী নীতি বাস্তবায়নের আহ্বান নিয়ে খুলনায় দলিত সংস্থার এসআরএইচআর জ্ঞান মেলা অনুষ্ঠিত হয়।

মঙ্গলবার খুলনা জেলা শিল্পকলা একাডেমিতে ‘ইউথ শেয়ার-নেট : স্বপ্ন দেখো, সাহস করো, করে দেখাও’ শিরোনামে যৌন ও প্রজনন স্বাস্থ্য এবং অধিকার এর আওতায় অনুষ্ঠানে কিশোর-কিশোরীদের স্বাস্থ্য, মাসিক স্বাস্থ্যবিধি, বাল্যবিবাহ এবং কিশোরী গর্ভধারণ সংক্রান্ত বিষয়ে আলোচনা হয়।

উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন অতিরিক্ত বিভাগীয় কমিশনার আবু সাইয়েদ মো. মনজুর আলম। তিনি বলেন, নীতি কেবল তখনই সফল হতে পারে যখন একটি জবাবদিহিতা ও তৃণমূল পর্যায়ে বাস্তবায়নের সাথে সামঞ্জস্যপূর্ণ হয়।

সভাপতিত্ব করেন সংস্থার স্বাস্থ্য ও জেন্ডার বিষয়ক পরিচালক খালেদা ইয়াসমীন। স্বাগত বক্তৃতা করেন দলিত সংস্থার নির্বাহী পরিচালক স্বপন কুমার দাস। বিশেষ অতিথি ছিলেন খুলনা বিভাগীয় পরিবার পরিকল্পনা পরিচালক মো. মোজাম্মেল হক।

তিনি বলেন, সরকারি কাঠামো সম্প্রসারিত হচ্ছে, তবে তরুণদের সুরক্ষায় কমিউনিটি সচেতনতা অপরিহার্য।

অনুষ্ঠানে প্রকল্প ব্যবস্থাপক শাকিরুন আক্তার ব্রিফিং নোট উপস্থাপন করেন। এতে খুলনা বিভাগে কিশোর-কিশোরীরা বর্তমানে যে পরিসংখ্যানগত বাস্তবতা ও কাঠামোগত এরআরএইচআর চ্যালেঞ্জের মুখোমুখি হন তার বাস্তব চিত্র তুলে ধরা হয়।