কলাপাড়ায় গাঁজা পরিবহনের দায়ে যুবককে জেল-জরিমানা

১৭ জুন, ২০২৬

পটুয়াখালীর কলাপাড়ায় মো. রাকিব (২৬) নামের এক যুবককে গাঁজা পরিবহনের দায়ে ২ মাসের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। একইসঙ্গে তাকে ১০০ টাকা অর্থদণ্ড দেওয়া হয়। অনাদায়ে আরও ১৫ দিন বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়েছে।  

বুধবার দুপুরে কলাপাড়া বাসস্ট্যান্ড এলাকায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ইয়াসীন সাদেক।

তিনি জানান, অভিযুক্তকে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন ২০১৮-এর ৪২(১) ধারায় ২ মাস বিনাশ্রম কারাদণ্ড ও ১০০ টাকা অর্থদণ্ড, অনাদায়ে ১৫ দিন বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়। এ ছাড়া জব্দকৃত গাঁজা জনসম্মুখে পুড়িয়ে বিনষ্ট করা হয়েছে।