১৮ জুন, ২০২৬
বিশ্বকাপের ‘কে’ গ্রুপে নিজেদের প্রথম ম্যাচে আফ্রিকার প্রতিনিধি ডিআর কঙ্গোর বিপক্ষে মাঠে নেমেছে পর্তুগাল। এই ম্যাচে সবার চোখ থাকবে ৪১ বছর বয়সী তারকা রোনালদোর দিকে। অভিজ্ঞ এই ফরোয়ার্ডকে ঘিরেই শুরুর একাদশ সাজিয়েছেন কোচ।
মিডফিল্ডে আছেন ভিতিনিয়া, রুবেন নেভেস, ব্রুনো ফার্নান্দেজ ও বের্নার্দো সিলভার মতো তারকারা। আর রক্ষণভাগে দায়িত্ব পালন করবেন জোয়াও কানসেলো, তোমাস আরাউজো, রেনাতো ভেইগা ও নুনো মেন্দেস।
পর্তুগালের একাদশ:
দিয়োগো কস্তা; জোয়াও কানসেলো, তোমাস আরাউজো, রেনাতো ভেইগা, নুনো মেন্দেস; ভিতিনিয়া, রুবেন নেভেস; ব্রুনো ফার্নান্দেজ, বের্নার্দো সিলভা, পেদ্রো নেতো; ক্রিশ্চিয়ানো রোনালদো