টাঙ্গাইলে করোনা ও উপসর্গ নিয়ে ১১ জনের মৃত্যু

০৪ জুলাই, ২০২১

টাঙ্গাইল জেনারেল হাসপাতালে গত ২৪ ঘণ্টায় করোনা ও উপসর্গ নিয়ে ১১ জনের মৃত্যু হয়েছে। একই সময় ৪৮১টি নমুনা পরীক্ষায় ১৯৫ জনের দেহে করোনা ভাইরাস শনাক্ত হয়েছে। শনাক্তের হার ৪০.৫৪ ভাগ।  মৃতদের মধ্যে করোনার উপসর্গ নিয়ে ৭ জন এবং করোনায় আক্রান্ত হয়ে ৪ জনের ।

টাঙ্গাইলের সিভিল সার্জন ডা. আবুল ফজল মো. শাহাবুদ্দীন বিষয়টি নিশ্চিত করেছেন।

কঠোর লকডাউনের চতুর্থ দিনে সকাল থেকেই মাঠে রয়েছে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা। জেলাটিতে লকডাউন বাস্তবায়নে ২৯ জন নির্বাহী ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে সেনাবাহিনী পুলিশ, বিজিবি, র‌্যাব ও আনসারের ৮শ’ সদস্য মাঠে রয়েছেন। এছাড়াও জেলা পুলিশের পক্ষ থেকে বিভিন্ন পয়েন্টে ১১৩টি চেকপোস্ট বসিয়ে লকডাউন কার্যকর করা হচ্ছে।