১৮ জুন, ২০২৬
আপনি শিক্ষার্থী বা বেকার? আপনার হাতে কি খানিকটা সময় আছে, কিছু একটা করার? আপনার হাতে যদি কেবলমাত্র একটি স্মার্টফোন থাকে তবে এই প্রতিবেদনটি মনোযোগ দিয়ে পড়ুন।
আপনি চাইলে নিজের সৃজনশীলতার বিকাশ ঘটিয়ে ঘরে বসেই লাখ লাখ টাকা আয় করতে পারেন।
আজকাল অবসর সময়কে আয়ের উৎসে পরিণত করার সবচেয়ে সহজ এবং জনপ্রিয় উপায় হলো ইউটিউবে কনটেন্ট আপলোড করে আয় করা। আপনি জানলে অবাক হবেন, লাখ লাখ তরুণ এখন ঘরে বসেই ভিডিও তৈরি করে প্রতি মাসে ভালো অংকের টাকা উপার্জন করছেন। সবচেয়ে বড় কথা, এর জন্য খুব দামি ক্যামেরা বা স্টুডিওর প্রয়োজন নেই। শুধু একটি স্মার্টফোন এবং কিছুটা ধৈর্য ও পরিশ্রম দিলেই আপনিও ডলারে আয় করতে পারবেন। ইউটিউব থেকে আয় শুরু করার জন্য একটি পূর্ণাঙ্গ গাইড নিচে দেওয়া হলো।
চ্যানেল তৈরি ও বিষয় নির্বাচন
সবার প্রথমে আপনার জিমেইল অ্যাকাউন্ট দিয়ে ইউটিউব অ্যাপ বা ওয়েবসাইটে গিয়ে ‘Create a Channel’ অপশনে ক্লিক করুন। চ্যানেলের নাম দেওয়ার ক্ষেত্রে আপনার আগ্রহের বিষয়ের সাথে সামঞ্জস্য রাখা জরুরি। মোটিভেশনাল স্টোরি, টেক রিভিউ, রান্না, ফ্যাক্টস কিংবা ফিন্যান্স টিপসের মতো বিষয়গুলো বর্তমানে বেশ জনপ্রিয়।
কনটেন্ট তৈরি ও এডিটিং
শুরুতে প্রতিদিন একটি ৮-১৫ মিনিটের ভিডিও তৈরির চেষ্টা করুন। তবে দ্রুত ভিউ ও সাবস্ক্রাইবার পেতে ১৫-৬০ সেকেন্ডের ‘শর্টস’ (Shorts) ভিডিও দিয়ে শুরু করা অত্যন্ত কার্যকর। ভিডিওর জন্য আকর্ষণীয় থাম্বনেল ব্যবহার করুন, যা ক্যানভা অ্যাপ দিয়ে সহজেই তৈরি করা সম্ভব। এছাড়া মোবাইল থেকেই ভিডিও এডিটিংয়ের জন্য ক্যাপকাট বা ভিএন অ্যাপ ব্যবহার করতে পারেন। সঠিক কিওয়ার্ড ব্যবহার করলে ভিডিও মানুষের কাছে দ্রুত পৌঁছায়।
মনিটাইজেশনের শর্তাবলী
ইউটিউব থেকে আয় করতে হলে চ্যানেলে মনিটাইজেশন চালু করতে হবে। এর জন্য নির্ধারিত দুইটি শর্তের যেকোনো একটি পূরণ করতে হয়। প্রথমত, চ্যানেলে ১০০০ সাবস্ক্রাইবার থাকার পাশাপাশি গত ১২ মাসে ৪০০০ ঘণ্টা ওয়াচ টাইম থাকতে হবে। অথবা, ১০০০ সাবস্ক্রাইবারসহ গত ৯০ দিনে ১ কোটি শর্টস ভিউ অর্জন করতে হবে। নিয়মিত কাজ করলে ৩ থেকে ৬ মাসের মধ্যেই এই লক্ষ্য অর্জন করা সম্ভব।
আয়ের বিভিন্ন উৎস
মনিটাইজেশন অন হওয়ার পর গুগল অ্যাডসেন্স অ্যাকাউন্ট লিংক করলে ভিডিওতে বিজ্ঞাপন দেখানো শুরু হয়, যার মাধ্যমে ডলারে আয় হয়। এছাড়া আরও বিভিন্ন উপায়ে আয়ের সুযোগ রয়েছে। এর মধ্যে রয়েছে লাইভ স্ট্রিমে দর্শকদের পাঠানো সুপার চ্যাট, বিশেষ আর্থিক সমর্থন বা সুপার থ্যাঙ্কস, এবং চ্যানেলের মেম্বারশিপ। এছাড়া বিভিন্ন ব্র্যান্ডের সাথে চুক্তিবদ্ধ হয়ে স্পনসরশিপের মাধ্যমেও মোটা অঙ্কের অর্থ উপার্জন করা সম্ভব।
আয়ের সম্ভাবনা ও সাফল্যের কৌশল
শুরুর দিকে প্রতি মাসে ১০ হাজার থেকে ২৫ হাজার টাকা পর্যন্ত আয় করা সম্ভব। তবে চ্যানেল জনপ্রিয় হয়ে উঠলে সফল ইউটিউবাররা মাসে ১ লাখ থেকে ৫ লাখ টাকা বা তার চেয়েও বেশি উপার্জন করছেন। সাফল্যের জন্য একটি নির্দিষ্ট বিষয় বেছে নিয়ে ধারাবাহিকভাবে কাজ করতে হবে। সপ্তাহে অন্তত ৩-৪টি ভিডিও আপলোড করা, নিয়মিত দর্শকদের মন্তব্যের উত্তর দেওয়া এবং কপিরাইট-ফ্রি মিউজিক ও ছবি ব্যবহার করা ইউটিউবার হিসেবে আপনাকে সফল হতে সাহায্য করবে।