১৯ জুন, ২০২৬
ফিফা বিশ্বকাপে ‘বি’ গ্রুপের চতুর্থ ম্যাচে কানাডার বিপক্ষে মাঠে নামছে কাতার। শুক্রবার (১৯ জুন) বাংলাদেশ সময় ভোর ৪টায় ভ্যাঙ্কুভারের বিসি প্লেস স্টেডিয়ামে কাতারের মুখোমুখি হয়েছে কানাডা।
সহ-স্বাগতিক কানাডা ও এশিয়ার অন্যতম পরাশক্তি কাতারের এই ম্যাচটিতে সাম্প্রতিক পারফরম্যান্স ও পরিসংখ্যানের আঙ্গিকে কানাডাকেই স্পষ্ট ফেভারিট মানা হচ্ছে।
তবে ম্যাচে স্বাগতিক কানাডার ওপর থাকবে পাহাড়সম চাপ। আসরের বাকি দুই সহ-স্বাগতিক মেক্সিকো এবং যুক্তরাষ্ট্র নিজেদের প্রথম ম্যাচেই ঘরের মাঠে দাপুটে জয় পেয়েছে। তাই এই ম্যাচ জিতে কানাডাও ঘরের মাঠে জয়ের উৎসবে যোগ দিতে চাইবে।
অপরদিকে, কাতারকে লড়তে হবে তাদের রক্ষণভাগের দুর্দশাপূর্ণ অবস্থা ঢাকতে। প্রথম ম্যাচে শট, পাস ও বল পজিশনে গ্রুপের সবার নিচে ছিল তারা। তবে কাতারের একমাত্র স্বপ্ন ও ভরসার নাম দুইবারের এশিয়ান বর্ষসেরা ফুটবলার আকরাম আফিফ। ম্যাচের ব্যবধান গড়ে দিতে পারে সে।
উল্লেখ্য, বিশ্বকাপের মঞ্চে এটিই এই দুই দলের প্রথম আনুষ্ঠানিক দেখা। তবে ২০২২ সালের সেপ্টেম্বরে ভিয়েনায় এক প্রীতি ম্যাচে কাতারকে ২-০ গোলে হারিয়েছিল এবারের বিশ্বকাপের সহ-আয়োজক কানাডা।
১৯ জুন ২০২৬, ০৫:২০ এএম
দ্বিতীয় লাল কার্ড দেখে ৯ জনের দলে পরিণত কাতার
ম্যাচের ৫৩ মিনিটে দ্বিতীয় লাল কার্ড দেখল কাতার।
১৯ জুন ২০২৬, ০৪:৪৮ এএম
কাতার এখন ১০ জনের দল
কানাডিয়ান ফরোয়ার্ড তেজন বুকানানকে বক্সের কাছাকাছি জায়গায় ফাউল করেন কাতারের হোমাম আহমেদ। এই ফাউলের কারণে প্রথমে পেনাল্টি দেন রেফারি। পরে ভিএআর যাচাইয়ের পর পেনাল্টির বদলে ফ্রি–কিক পায় কানাডা। কিন্তু লাল কার্ড দেখেন হোমাম। ম্যাচের আধঘণ্টা পেরোতেই দুই গোলে পিছিয়ে পড়া কাতার এখন ১০ জনের দল।
১৯ জুন ২০২৬, ০৪:৪৬ এএম
২–০ গোলে এগিয়ে গেল কানাডা
কাতারকে চাপে রেখে আবারও লিড নিল স্বাগতিক কানাডা। এবার ম্যাচের ২৯ মিনিটে দলের হয়ে দারুণভাবে দ্বিতীয় গোলটি করেন জোনাথন ডেভিড।
১৯ জুন ২০২৬, ০৪:১৯ এএম
১৬ মিনিটে এগিয়ে গেল কানাডা
১৬ মিনিটে দুর্দান্ত এক শট কাতারের গোলকিপার প্রতিহত করলে ফিরতি বল জালে জড়িয়ে এগিয়ে গেল কানাডা।