ইরান সংঘাতে না জড়াতে চীনকে অনুরোধ করেছিলেন ট্রাম্প

২০ জুন, ২০২৬

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, ইরানের সঙ্গে চলমান সংঘাতে না জড়ানোর জন্য তিনি চীনকে অনুরোধ করেছিলেন এবং এ বিষয়ে তিনি দেশটিকে ধন্যবাদও জানিয়েছেন।

সাংবাদিকদের সঙ্গে আলাপকালে ট্রাম্প বলেন, হরমুজ প্রণালির মাধ্যমে জ্বালানি সরবরাহের ওপর চীনের নির্ভরতা থাকা সত্ত্বেও তিনি ব্যক্তিগতভাবে দেশটিকে ইরান ইস্যুতে হস্তক্ষেপ না করতে বলেছেন।

ট্রাম্প বলেন, আমি চীনকে ধন্যবাদ জানাতে চাই, কারণ আমি তাদের ইরান বিষয়ে জড়িত না হতে বলেছিলাম।

তিনি আরও উল্লেখ করেন, চীন তার প্রায় ৫০ শতাংশ তেল এই কৌশলগত জলপথ দিয়ে আমদানি করে। তবে চীনের প্রেসিডেন্ট শি জিনপিং সংঘাতে না জড়ানোর বিষয়ে সম্মত হয়েছেন বলে দাবি করেন তিনি।

ট্রাম্প বলেন, তারা তাদের ৫০ শতাংশ তেল ওই প্রণালি দিয়ে পায়, কিন্তু আমি তাকে বলেছিলাম এতে জড়াতে না, এবং তিনি বলেছেন তিনি জড়াবেন না—আর তিনি জড়ানওনি।

তিনি আরও বলেন, তিনি বিষয়টি খুব সুন্দরভাবে গ্রহণ করেছেন, সত্যিই খুব সুন্দরভাবে। আমি তার এই সিদ্ধান্তের জন্য কৃতজ্ঞ।

সূত্র: আলজাজিরা