২১ জুন, ২০২৬
চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলায় ফারুক (২৫) নামে এক যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
শনিবার উপজেলার বিবিরহাট বাজারের ট্যাক্সি স্টেশন এলাকার একটি পাঁচতলা ভবন থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। স্থানীয়দের খবরে ঘটনাস্থলে গিয়ে পুলিশ মরদেহটি উদ্ধার করে।
নিহত ফারুক উপজেলার নারায়ণহাট ইউনিয়নের ইয়াসিনপুর গ্রামের নুরুল আবছারের ছেলে।
ফটিকছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রবিউল আলম খান বলেন, মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে।
এ ঘটনায় থানায় একটি অপমৃত্যুর মামলা করা হয়েছে বলে জানান তিনি।