পাঁচবিবিতে সড়াইল কেন্দ্রীয় কবরস্থানের উন্নয়নকাজ উদ্বোধন

২১ জুন, ২০২৬

 

জয়পুরহাটের পাঁচবিবি উপজেলার মোহাম্মদপুর ইউনিয়নের সড়াইল কেন্দ্রীয় কবরস্থানের সংস্কার ও উন্নয়ন কাজের উদ্বোধন করা হয়েছে।

শনিবার বিকালে সড়াইল কেন্দ্রীয় কবরস্থান প্রাঙ্গণে মোহাম্মদপুর ইউনিয়ন বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠন এ উদ্বোধনী অনুষ্ঠানের আয়োজন করে। 

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে আনুষ্ঠানিকভাবে কাজের উদ্বোধন করেন জয়পুরহাট জেলা পরিষদের প্রশাসক মো. মাসুদ রানা প্রধান। এতে সভাপতিত্ব করেন সাবেক ছাত্রনেতা হারুনুর রশিদ সরকার।

​অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন পাঁচবিবি উপজেলা বিএনপির সভাপতি সাইফুল ইসলাম ডালিম, সাধারণ সম্পাদক আব্দুল হান্নান চৌধুরী, সাংগঠনিক সম্পাদক রেজাউল করিম এবং সাংগঠনিক সম্পাদক আবু তাহের। 

এছাড়া উপস্থিত ছিলেন মোহাম্মদপুর ইউনিয়ন বিএনপির সভাপতি আয়নুল হক মন্ডলসহ স্থানীয় বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মী এবং এলাকার গণ্যমান্য ব্যক্তিরা।

​প্রধান অতিথির বক্তব্যে মাসুদ রানা প্রধান বলেন, ধর্মীয় ও সামাজিক প্রতিষ্ঠানের উন্নয়ন করা আমাদের সবার নৈতিক দায়িত্ব। সড়াইল কেন্দ্রীয় কবরস্থানের এই সংস্কার ও উন্নয়ন কাজ সম্পন্ন হলে এলাবাসীর দীর্ঘদিনের সমস্যার সমাধান হবে।

​উদ্বোধন শেষে মুসলিম উম্মাহর শান্তি ও সমৃদ্ধি কামনা করে এক বিশেষ দোয়া ও মোনাজাত পরিচালনা করা হয়। এতে এলাকার বিপুলসংখ্যক ধর্মপ্রাণ মুসল্লি ও স্থানীয় সাধারণ জনগণ অংশ নেন।