বিএনপি নেতা শামীম উল্লাহ চিশতীর মৃত্যুতে সড়ক ও নৌপরিবহন মন্ত্রীর শোক

২২ জুন, ২০২৬

অসুস্থ হয়ে চিকিৎসাধীন অবস্থায় কলাবাগান থানা বিএনপি’র যুগ্ম আহ্বায়ক শামীম উল্লাহ চিশতীর মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন সড়ক পরিবহন ও সেতু, রেলপথ এবং নৌপরিবহন মন্ত্রী শেখ রবিউল আলম।

রোববার (২১ জুন) এক শোকবার্তায় সড়কমন্ত্রী শেখ রবিউল আলম শামীম উল্লাহ চিশতীর মৃত্যুতে তার শোকসন্তপ্ত পরিবার-পরিজনদের প্রতি গভীর শোক ও সহমর্মিতা জ্ঞাপন করেন।

শোকবার্তায় মন্ত্রী  বলেন, ‘মরহুম শামীম উল্লাহ চিশতী ছিলেন একজন পরহেজগার ও সজ্জন মানুষ। দোয়া করি, মহান রাব্বুল আলামীন যেন তাকে জান্নাত নসীব এবং শোকবিহব্বল পরিবারবর্গকে ধৈর্য ধারণের ক্ষমতা দান করেন।’ 

সড়কমন্ত্রী শোকবার্তায় শামীম উল্লাহ চিশতীর বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যবর্গ, আত্মীয়স্বজন, গুণগ্রাহী ও শুভানুধ্যায়ীদের প্রতি গভীর সমবেদনা জানান।