২২ জুন, ২০২৬
চুয়াডাঙ্গার দামুড়হুদায় কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের সহযোগী সংগঠন যুবলীগের কর্মী দেলোয়ার হোসেনকে (৩৫) গ্রেফতার করেছে পুলিশ।
সোমবার ভোরে উপজেলার কাদীপুর গ্রামে অভিযান চালিয়ে তাকে নিজবাড়ি থেকে গ্রেফতার করা হয়।
দেলোয়ার হোসেন ওই গ্রামের মৃত নিজামুদ্দিনের ছেলে এবং উপজেলা যুবলীগের সক্রিয় কর্মী।
দামুড়হুদা মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মেজবাহ উদ্দিন বলেন, সন্ত্রাসবিরোধী মামলার আসামি দেলোয়ারকে বিশেষ অভিযানে গ্রেফতার করা হয়েছে।
আইনগত প্রক্রিয়া সম্পন্ন করে তাকে বিজ্ঞ আদালতে পাঠানো হয়েছে।