২৩ জুন, ২০২৬
শেয়ারবাজারে তালিকাভুক্ত ব্যাংক এশিয়া ফার্স্ট পারপেচুয়াল বন্ডের চলতি বছরের ২৮ জুন থেকে ২৭ ডিসেম্বর পর্যন্ত সময়ে অর্ধবার্ষিকর কুপন রেট ঘোষণা করেছে ট্রাস্টি কমিটি।
আলোচ্য সময়ের বন্ডহোল্ডাদের বছরে ১০ শতাংশ কুপন হারে রিটার্ন দেওয়া হবে বলে সিদ্ধান্ত নেয় কমিটি। বন্ড-এর ট্রাস্টি ইউসিবি ইনভেস্টমেন্ট লিমিটেড।
সোমবার (২২ জুন) ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।
তথ্য মতে, ব্যাংক এশিয়া ফার্স্ট পারপেচুয়াল বন্ডের মুনাফাপ্রাপ্তির যোগ্যতা নির্ধারণের লক্ষ্যে ২৮ ডিসেম্বর রেকর্ড তারিখ নির্ধারণ করা হয়েছে। কুপন রেট ঘোষণাকে কেন্দ্র করে এদিন পারপেচুয়াল বন্ডটির লেনদেনে কোনো মূল্য সীমা থাকছে না। এ সময়ের মধ্যে ইউনিটধারীরাই ব্যাংক এশিয়া ফার্স্ট পারপেচুয়াল বন্ডের ২০২৬ সালের ২৮ জুন থেকে ২৭ ডিসেম্বর পর্যন্ত সময়ের জন্য ১০ শতাংশ হারে মুনাফা পাবেন।