সঞ্জয়কে ফিফা প্রেসিডেন্ট বললেন, আমরা একসঙ্গে বাংলাদেশে যাব

২৩ জুন, ২০২৬

ফিফা প্রেসিডেন্ট জিয়ান্নি ইনফান্তিনোকে বাংলাদেশ সফরে উৎসাহ দিলেন সংগীতশিল্পী সঞ্জয় দেব। গত রবিবার স্পেন বনাম সৌদি আরবের মধ্যকার খেলার ভেন্যু আটলান্টা স্টেডিয়ামে আলাপ হয় তাদের। তখন ধারণ করা একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশ করেছেন বাংলাদেশি বংশোদ্ভূত এই তরুণ।

এতে দেখা যায়, ফিফা প্রেসিডেন্টের সঙ্গে বাংলাদেশে আসার ইচ্ছা প্রকাশ করছেন সঞ্জয়। হাসিমুখে সম্মতি জানিয়ে ইনফান্তিনো বলেছেন, ‘হ্যাঁ, আমরা একসঙ্গে বাংলাদেশে যাব।’

এবারের ফুটবল বিশ্বকাপের অফিসিয়াল গান ‘সির সির’ কানাডার টরন্টোতে পরিবেশনের সময় বাংলাদেশের রয়েল বেঙ্গল টাইগার, শাপলা ফুল ও জাতীয় পতাকার মোটিফ তুলে ধরেন সঞ্জয়। গানটি গেয়েছেন কানাডার নোরা ফাতেহি ও ফ্রান্সের ভেজিড্রিম।