২৪ জুন, ২০২৬
নারায়ণগঞ্জের ফতুল্লার সস্তাপুর এলাকায় নদী দূষণের দায়ে ইটিপি বিহীন একটি কারখানাকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
বুধবার (২৪ জুন) দুপুরে নারায়ণগঞ্জ সদরের ফতুল্লা রাজস্ব সার্কেল ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ আসাদুজ্জামান নূরের নেতৃত্বে অভিযান পরিচালনা করে এই জরিমানা করা হয়।
অভিযানের সহযোগিতায় ছিলেন নারায়ণগঞ্জ জেলা পুলিশ, পরিবেশ অধিদপ্তর ও নারায়ণগঞ্জ জেলা কার্যালয়ের কর্মকর্তা সমম্বয়ে গঠিত একটি টীম। সেই সাথে অভিযানে পরিবেশ অধিদপ্তর, নারায়ণগঞ্জের পরিদর্শক মো. হুজ্জাতুল ইসলাম প্রসিকিউশন প্রদান করেন।
নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ আসাদুজ্জামান নূর বলেন, আমরা অভিযান পরিচালনা করে ইটিপি বিহীন একটি কারখানাকে জরিমানা করেছি। নারায়ণগঞ্জে দূষণকারী কারখানা ও প্রকল্পের বিরুদ্ধে পরিবেশ অধিদপ্তরের এ ধরণের অভিযান অব্যাহত থাকবে।