গাইবান্ধায় কীটনাশক পানে নারীর মৃত্যু

২৫ জুন, ২০২৬

গাইবান্ধার সুন্দরগঞ্জে কীটনাশক পানে মনোয়ারা বেগম (৫৫) নামে এক নারীর মৃত্যু হয়েছে। মৃত মনোয়ারা বেগম উপজেলার শান্তিরাম ইউনিয়নের খামার পাঁচগাছি এলাকার মতিন মিয়ার স্ত্রী।

বৃহস্পতিবার (২৫ জুন) সকালে বিষয়টি নিশ্চিত করেন সুন্দরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহিন মোহাম্মদ আমানুল্লাহ। এর আগে বুধবার বিকেলে নিজ বাড়িতে কীটনাশক পান করেন ওই নারী।

পরে রাতেই হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি।

পুলিশ ও নিহতের স্বজনরা জানান, বুধবার বিকেলে মনোয়ারা বেগম তার বাড়িতে সকলের অজান্তে কীটনাশক পান করেন। এতে অসুস্থ হয়ে পড়লে পরিবারের সদস্যরা তাকে উদ্ধার করে সুন্দরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। সেখানে চিকিৎসাধীন থাকা অবস্থায় রাত সাড়ে ১০টার দিকে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

খবর পেয়ে মরদেহ হেফাজতে নেয় পুলিশ।

এ বিষয়ে সুন্দরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহিন মোহাম্মদ আমানুল্লাহ বলেন, কী কারণে ওই নারী কীটনাশক পান করেছেন, তা খতিয়ে দেখা হচ্ছে। এ ঘটনায় থানায় একটি অপমৃত্যুর (ইউডি) মামলা হয়েছে।