২৫ জুন, ২০২৬
কাল শুক্রবার রাজধানীর ইউনাইটেড কনভেনশন সেন্টারে সংগীত পরিবেশন করার কথা ছিল পশ্চিমবঙ্গের কণ্ঠশিল্পী, গীতিকার ও সুরকার অনুপম রায় ও তার ব্যান্ডের। সেই কনসার্ট স্থগিত করা হয়েছে।
বৃহস্পতিবার (২৫ জুন) বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছে আয়োজক ইয়ামাহা মিউজিক বাংলাদেশ
ইয়ামাহা মিউজিক বাংলাদেশ জানিয়েছে, ‘আমরা সব অনুমতি পেয়েছিলাম। তবে আজ অনিবার্য কারণে আপাতত এ কনসার্টটি স্থগিত হয়েছে। আমরা ২৪ ঘণ্টার মধ্যে পরবর্তী তারিখ জানাব, না হলে টিকিটের রিফান্ড প্রসেস প্রকাশ করব। যে কেউ টিকিট চাইলে রিফান্ড করতে পারবেন।’