জাপানের বিপক্ষে জয় পেলে শেষ ষোলোয় ব্রাজিলের প্রতিপক্ষ কে?

২৭ জুন, ২০২৬

গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে ইতোমধ্যে শেষ ৩২-এ জায়গা করে নিয়েছে ব্রাজিল। সেখানে তাদের প্রতিপক্ষ হিসেবে আছে জাপান।

এবার জানা গেল এই ম্যাচে জয় পেলে কে হতে পারে সেলেসাওদের প্রতিপক্ষ।

আজ রাতে শেষ হয়েছে ‘আই’ গ্রুপের ম্যাচ। সেখানে ফ্রান্সের কাছে হেরে গ্রুপে দ্বিতীয় হয়েছে নরওয়ে। তাদের বিপক্ষে খেলবে গ্রুপ ‘ই’-তে দ্বিতীয় স্থানে থাকা আইভরি কোস্ট।

আর এই ম্যাচে নরওয়ে বা আইভরি কোস্টের যে দল জিতবে সেই শেষ ষোলতে খেলবে ব্রাজিল-জাপান ম্যাচের জয়ী দলের বিপক্ষে।

তাই ব্রাজিল ও নরওয়ে নিজেদের ম্যাচে জিতলে নেইমার-ভিনিসিয়ুসদের সঙ্গে দেখা হয়ে যেতে পারে হালান্ড-ওডেগার্ডদের।