২৭ জুন, ২০২৬
রাজধানীর কাঁটাবনের একটি ১৪ তলা আবাসিক ভবনের ১২ তলার দুটি ফ্ল্যাটে আগুন লাগার ঘটনায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের ৬টি ইউনিট আগুন নিয়ন্ত্রণে আনে।
এ ঘটনায় আহত হয়েছেন দুজন।
শুক্রবার (২৭ জুন) দিবাগত রাত ৩টা ৮ মিনিটে আগুন নিয়ন্ত্রণ এসেছে বলে জানিয়েছে ফায়ার সার্ভিস।
ফায়ার সার্ভিসের ডিউটি অফিসার রাফি আল ফারুক বলেন, রাত ৩টা ৮ মিনিটে আগুন নিয়ন্ত্রণে এসেছে। ফায়ার সার্ভিসের ৬টি ইউনিট কাজ করে আগুন নিয়ন্ত্রণ এনেছে।
তবে, এ ঘটনায় দুজন আহত হয়েছেন। আহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে। প্রাথমিকভাবে আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতি পরিমাণ জানা যায়নি। এ ছাড়া ভবনের ভেতরে কেউ আছে কিনা সেজন্য আমাদের সার্চ অভিযান চলছে।
এর আগে, রাত ১টা ৫ মিনিটে ওই ভবনে লাগার খবর পায় ফায়ার সার্ভিস।