মমেক হাসপাতালে হাম উপসর্গে ৪ শিশুর মৃত্যু

২৭ জুন, ২০২৬

ময়মনসিংহ মেডিকেল কলেজ (মমেক) হাসপাতালে গত ২৪ ঘণ্টায় হাম উপসর্গে চার শিশুর মৃত্যু হয়েছে। এ নিয়ে হাম ও উপসর্গ নিয়ে এই হাসপাতালে চিকিৎসাধীন ৫৮ শিশুর মৃত্যু হলো।

শনিবার (২৬ জুন) সকালে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের সহকারী পরিচালক (প্রশাসন) মো. মাইনউদ্দিন খান এ তথ্য জানান।

তিনি জানান, মারা যাওয়া চার শিশুর মধ্যে ময়মনসিংহের ফুলপুর উপজেলার একজন, হালুয়াঘাট উপজেলার একজন, নেত্রকোণার কলমাকান্দা উপজেলার একজন ও সুনামগঞ্জ সদরের একজন রয়েছে। তারা হাম উপসর্গের পাশাপাশি নিউমোনিয়া আক্রান্ত ছিল।

এদিকে, গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে নতুন করে আরো ১৬ শিশু হাসপাতালে ভর্তি হয়েছে। একই সময় সুস্থ হয়ে বাড়ি ফিরেছে ৯ শিশু। বর্তমানে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে হাম উপসর্গ নিয়ে চিকিৎসাধীন আছে ৯৭ শিশু।