২৭ জুন, ২০২৬
ঢাকার মগবাজার আদ্-দ্বীন উইমেন্স মেডিকেল কলেজ হাসপাতালের লাইসেন্স বাতিলের পর হাসপাতাল বন্ধের প্রেক্ষিতে বেশ কিছু বক্তব্যে বিব্রত হাসপাতাল কর্তৃপক্ষ। শনিবার (২৭ জুন) আদ্-দ্বীন ফাউন্ডেশনের পরিচালক-কোম্পানী অ্যাফেয়ার্স তারিকুল ইসলাম মুকুল স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানানো হয়।
প্রেস বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, আদ্-দ্বীন উইমেন্স মেডিকেল কলেজ হাসপাতাল, ২ বড় মগবাজার, ঢাকা বন্ধের প্রেক্ষিতে সম্প্রতি বিভিন্ন গণমাধ্যম ও সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়া বেশ কিছু বক্তব্যে আমরা বিব্রত। এই সকল বক্তব্যের সাথে আদ্-দ্বীন হাসপাতাল কর্তৃপক্ষের কোনো সংশ্লিষ্টতা নেই।
প্রেস বিজ্ঞপ্তিতে আরো উল্লেখ করা হয়, আদ্-দ্বীন সর্বদা দেশের প্রচলিত আইন ও সরকারের নিয়ম-শৃঙ্খলার প্রতি যত্নবান ও শ্রদ্ধাশীল।