২৭ জুন, ২০২৬
সিরাজগঞ্জে মাদকদ্রব্যের অপব্যবহার ও অবৈধ পাচারবিরোধী আন্তর্জাতিক দিবসে জেলা প্রশাসন ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতরের উদ্যোগে র্যালি, আলোচনা সভা ও পুরস্কার বিতরণ করা হয়েছে।
শনিবার বেলা ১১টায় সিরাজগঞ্জ অফিসার্স ক্লাবে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মো. জহুরুল ইসলামের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন সিরাজগঞ্জের জেলা প্রশাসক মো. আমিনুল ইসলাম।
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতর সিরাজগঞ্জের সহকারী প্রসিকিউটর মেহেদী হাসানের পরিচালনায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, পুলিশ সুপার মো. সাইফুল ইসলাম সানতু, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতর সিরাজগঞ্জ জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মো. নজরুল ইসলাম, সিরাজগঞ্জ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশনের স্টেশন অফিসার মো. শরিফুল ইসলাম, সিরাজগঞ্জ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সভাপতি ও জেলা বিএনপির সাধারণ সম্পাদক মো. সাইদুর রহমান বাচ্চুসহ আরো অনেকে।
আলোচনা সভা শেষে বিভিন্ন প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।