আটাবের সহ সভাপতি প্রার্থী মোক্তার হোসেন চৌধুরী

২৭ জুন, ২০২৬

অ্যাসোসিয়েশন অব ট্রাভেল এজেন্টস অব বাংলাদেশের (আটাব) আসন্ন নির্বাচনে সহ সভাপতি পদে প্রতিদ্বন্দ্বিতা করতে যাচ্ছেন মোক্তার হোসেন চৌধুরী। গণতান্ত্রিক ঐক্যজোট থেকে প্রার্থী হয়েছেন তিনি।

মোক্তার হোসেন চৌধুরী বলেন, সকল সদস্য ও এজেন্টদের ন্যায্য স্বার্থ সংরক্ষণ, সংগঠনের সকল কার্যক্রমে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিতকরণ, সিন্ডিকেট ও অনিয়মমুক্ত নেতৃত্ব প্রতিষ্ঠা, সদস্যসেবাকে প্রযুক্তিনির্ভর ও আধুনিকীকরণ, প্রশিক্ষণ, দক্ষতা উন্নয়ন ও ব্যবসায়িক সক্ষমতা বৃদ্ধি এবং দুর্নীতিমুক্ত, শক্তিশালী ও অংশগ্রহণমূলক আটাব গঠন আমাদের নির্বাচনী অঙ্গীকার। নির্বাচিত হলে অঙ্গীকারগুলো বাস্তবায়ন হবে মূল লক্ষ্য।

ভোটারদের উদ্দেশে তিনি বলেন, দীর্ঘদিন ধরে ব্যবসা খাতে আমার বিচরণ। আটাবের উন্নয়নে আমার সে অভিজ্ঞতা কাজে লাগাতে চাই। আশা করি ভোটারগণ ভোটের মাধ্যমে আমাকে সে সুযোগ করে দেবেন। 

গণতান্ত্রিক ঐক্যজোটের এবারের স্লোগান অভিজ্ঞতা সততা ও জবাবদিহিতার সমন্বয়ে বিশ্বাসযোগ্য নেতৃত্ব। এ প্যানেল থেকে সভাপতি পদে লড়ছেন এস. এন. মঞ্জুর মোর্শেদ মাহবুব।

মোক্তার হসেন চৌধুরী বিমান পরিবহন ও পর্যটন ব্যবসায় দীর্ঘদিনের অভিজ্ঞতা সম্পন্ন ইউনিগ্লোব ট্রাভেলস গ্রুপের প্রতিষ্ঠাতা। তিনি ঢাকা চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রির সাবেক পরিচালক। 

এর আগে ২০১১ সালে মঞ্জুর মোর্শেদ মাহবুবের নেতৃত্বে আটাবের নির্বাচনে সর্বপ্রথম অংশ নেন মোক্তার হোসেন। এছাড়া বিভিন্ন সময়ে আটাবের Coordination with Trade bodies-এর আহ্বায়কসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ কমিটিতে সক্রিয় অংশগ্রহণ ছিল তার। তিনি হাব, টোয়াব,বায়রার সক্রিয় সদস্য। বিমান পরিবহণ ও পর্যটনের বিভিন্ন আন্তর্জাতিক সম্মেলনে অংশ নিয়েছেন তিনি। মোক্তার হোসেন ঢাকা ক্লাব, নটরডেম ক্লাবসহ বিভিন্ন সামাজিক সংগঠনের সঙ্গে জড়িত রয়েছেন।