সমতায় প্রথমার্ধ শেষ আলজেরিয়া-অস্ট্রিয়া ম্যাচ

২৮ জুন, ২০২৬

গ্রুপ 'জে' এর গুরুত্বপূর্ণ ম্যাচে মুখোমুখি হয়েছে অস্ট্রিয়া ও আলজেরিয়া। প্রথমার্ধ শেষে ১-১ সমতা রয়েছে ম্যাচটিতে।

প্রথমার্ধে দারুণ শুরু করে আলজেরিয়া। শুরু থেকেই আধিপত্য দেখায় তারা। তবে প্রথমে এগিয়ে যায় অস্ট্রিয়া। মার্কো আর্নাউতোভিচ তাদের লিড এনে দেন। 

তবে প্রথমার্ধ শেষ হওয়ার ঠিক আগে সমতায় ফেরে আলজেরিয়া। তাদের সমতায় ফেরায় রফিক বেলঘালি। 

গ্রুপ রানার্স আপ হওয়ার জন্য ম্যাচটি খুব গুরুত্বপূর্ণ। এখন পর্যন্ত দুই দলই ৪ পয়েন্ট নিয়ে রয়েছে। তবে গোল ব্যবধানে এগিয়ে থাকায় টেবিলের দুইয়ে রয়েছে অস্ট্রিয়া। তবে এই গ্রুপের তৃতীয় দলটিও শেষ ৩২-এ যাওয়ার সুযোগ রয়েছে। 

এদিকে 'জে' গ্রুপের আরেক ম্যাচে মুখোমুখি হয়েছে আর্জেন্টিনা ও জর্ডান। আগেই গ্রুপ চ্যাম্পিয়ন নিশ্চিত হওয়ায় সেই ম্যাচটি তেমন গুরুত্বপূর্ণ নয়। প্রথম হাফ শেষে ২-০ গোলে এগিয়ে রয়েছে আর্জেন্টিনা।