ট্রাফিক আইন লঙ্ঘনে ডিএমপিতে ২৩৫৭ মামলা

০১ জুলাই, ২০২৬

রাজধানীর বিভিন্ন এলাকায় ট্রাফিক আইন লঙ্ঘনকারীদের বিরুদ্ধে অভিযান চালিয়ে ২ হাজার ৩৫৭টি মামলা করেছে ডিএমপির ট্রাফিক বিভাগ।

মঙ্গলবার (৩০ জুন) ডিএমপির ট্রাফিক বিভাগ রাজধানীর বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে এসব মামলা করে।

বুধবার ডিএমপির এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। এতে বলা হয়, ট্রাফিক-রমনা বিভাগে ১৮টি বাস, ৩টি কাভার্ডভ্যান, ১৯টি সিএনজি ও ২৯টি মোটরসাইকেলসহ মোট ১০৪টি মামলা হয়েছে। 

ট্রাফিক-লালবাগ বিভাগে ১২টি বাস, ৬টি ট্রাক, ৩টি কাভার্ডভ্যান, ৩৮টি সিএনজি ও ১৪৫টি মোটরসাইকেলসহ মোট ২৩৫টি মামলা হয়েছে। 

ট্রাফিক-মতিঝিল বিভাগে ১৯টি বাস, ২টি ট্রাক, ২৩টি কাভার্ডভ্যান, ৯৫টি সিএনজি ও ২৪৩টি মোটরসাইকেলসহ মোট ৪৬৮টি মামলা হয়েছে। 

ট্রাফিক-ওয়ারী বিভাগে ৩৭টি বাস, ২৫টি ট্রাক, ১২টি কাভার্ডভ্যান, ৮টি সিএনজি ও ৪৮টি মোটরসাইকেলসহ মোট ১৬৭টি মামলা হয়েছে।

অপরদিকে, ট্রাফিক-তেজগাঁও বিভাগে ১৫টি বাস, ৪টি ট্রাক, ৫টি কাভার্ডভ্যান, ৬২টি সিএনজি ও ৯৬টি মোটরসাইকেলসহ মোট ২৩৬ টি মামলা হয়েছে। 

ট্রাফিক-মিরপুর বিভাগে ১০টি বাস, ১০টি ট্রাক, ২১টি কাভার্ডভ্যান, ৭৯টি সিএনজি, ২৯১টি মোটরসাইকেলসহ মোট ৪৭৪ টি মামলা হয়েছে। 

ট্রাফিক-উত্তরা বিভাগে ৪১টি বাস, ১টি ট্রাক, ১৯টি কাভার্ডভ্যান, ৭৭টি সিএনজি ও ১৬৫টি মোটরসাইকেলসহ মোট ৪২৩টি মামলা হয়েছে। 

ট্রাফিক-গুলশান বিভাগে ৪১টি বাস, ১০টি কাভার্ডভ্যান, ৪৯টি সিএনজি ও ৬৯টি মোটরসাইকেলসহ মোট ২৫০টি মামলা হয়েছে। 

এছাড়াও অভিযানকালে মোট ৬০৯টি গাড়ি ডাম্পিং ও ৩২৯টি গাড়ি রেকার করা হয়েছে। ঢাকা মহানগর এলাকায় ট্রাফিক শৃঙ্খলা রক্ষায় ডিএমপির ট্রাফিক বিভাগের অভিযান অব্যাহত থাকবে বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়