০২ জুলাই, ২০২৬
ইরানের প্রয়াত সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনির জানাজায় অংশ নিতে ঢাকা ত্যাগ করেছেন জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রম।
আজ বৃহস্পতিবার সকাল ৭টা ৩০ মিনিটে তিনি ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ইরানের উদ্দেশে যাত্রা শুরু করেন তিনি।
জানাজায় অংশগ্রহণ শেষে আগামী ৪ জুলাই স্পিকার দেশে ফিরবেন বলে আশা করা হচ্ছে।
প্রসঙ্গত, চলতি বছরের ২৮ ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথ হামলায় নিহত হন ৮৬ বছর বয়সী ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি। এদিন সকালে খামেনি দেশটির শীর্ষ কর্মকর্তাদের নিয়ে বৈঠক করছিলেন। ঠিক তখনই চালানো হয় এই হামলা। হামলায় খামেনির পরিবারের অনেক সদস্য ও দেশটির শীর্ষ অনেক কর্মকর্তা নিহত হন।