০২ জুলাই, ২০২৬
বান্দরবানের দুর্গম রেতলাং এলাকায় বাংলাদেশ সেনাবাহিনী একটি বিশেষ অভিযান পরিচালনা করে ইউপিডিএফ (মূল) ও কুকি-চিন আর্মি (কেএনএফ)-এর একটি কথিত যৌথ ঘাঁটির দখল নিয়েছে বলে দাবি করা হয়েছে।
সংশ্লিষ্ট সূত্র জানায়, বৃহস্পতিবার (২ জুলাই) পরিচালিত এ অভিযানে প্রায় তিন ঘণ্টাব্যাপী ব্যাপক গোলাগুলির ঘটনা ঘটে। অভিযান শেষে সেনাবাহিনী ঘাঁটির নিয়ন্ত্রণ নেয় এবং সেখান থেকে অস্ত্র ও অন্যান্য সরঞ্জাম উদ্ধার করা হয়েছে বলে দাবি করা হয়েছে।
সংশ্লিষ্ট সূত্রের দাবি, এটি প্রথমবারের মতো ইউপিডিএফ (মূল) ও কুকি-চিন আর্মি (কেএনএফ)-এর যৌথ ঘাঁটির সন্ধান ও দখলের ঘটনা।
তবে অভিযান থেকে কী ধরনের অস্ত্র উদ্ধার করা হয়েছে বা কোনো হতাহতের ঘটনা ঘটেছে কি না, সে বিষয়ে বিস্তারিত তথ্য তাৎক্ষণিকভাবে জানা যায়নি।
এ বিষয়ে বাংলাদেশ সেনাবাহিনীর পক্ষ থেকে আনুষ্ঠানিক বিবৃতি প্রকাশিত হলে বিস্তারিত তথ্য জানা যাবে।