৩৫৭ টাকা কমলো ১২ কেজি এলপিজির দাম

০২ জুলাই, ২০২৬

ভোক্তাপর্যায়ে ১২ কেজি এলপিজির নতুন মূল্য নির্ধারণ করা হয়েছে। ৩৫৭ টাকা কমিয়ে নতুন দাম নির্ধারণ করা হয়েছে ১ হাজার ৫২৮ টাকা।

আজ বৃহস্পতিবার (২ জুলাই) নতুন এ দর ঘোষণা করে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি)। যা আজ সন্ধ্যা থেকে কার্যকর হবে। নতুন এই দাম আজ সন্ধ্যা থেকেই কার্যকর হবে।

এছাড়া অটোগ্যাসের দাম ৮৬ টাকা ৯৩ পয়সা থেকে কমিয়ে ৭০ টাকা ৪০ পয়সা নির্ধারণ করা হয়েছে।

এর আগে সবশেষ ২ জুন ১২ কেজি এলপিজি সিলিন্ডারের দাম ১ হাজার ৯৪০ টাকা থেকে কমিয়ে ১ হাজার ৮৮৫ টাকা নির্ধারণ করেছিল বিইআরসি। সেই সঙ্গে ওইদিন যানবাহনে ব্যবহৃত অটোগ্যাসের দাম লিটারপ্রতি ৮৯ টাকা ৫০ পয়সা থেকে কমিয়ে ৮৬ টাকা ৯৩ পয়সা নির্ধারণ করা হয়েছিল।