০৩ জুলাই, ২০২৬
নোয়াখালীর সোনাইমুড়ীতে দ্রুতগতির একটি বাসের চাপায় হাসনা বেগম (৬) নামে এক শিশুর মৃত্যু হয়েছে।
শুক্রবার সকাল সোয়া ১০টার দিকে উপজেলার চাটখিল-সোনাইমুড়ী আঞ্চলিক মহাসড়কের জয়াগ বাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত হাসনা চাটখিল পৌরসভার সুন্দরপুর গ্রামের মল্লিক বাড়ির মো. হাসানের মেয়ে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, পরিবারের সদস্যদের সঙ্গে সিএনজিচালিত অটোরিকশায় করে জয়াগ বাজারে আসে হাসনা। অটোরিকশা থেকে নেমে রাস্তা পার হতে গেলে দ্রুতগতির একটি বাস তাকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
সোনাইমুড়ী থানার ওসি কবির হোসেন বললেন, নিহতের পরিবারের আবেদনের পরিপ্রেক্ষিতে ময়নাতদন্ত ছাড়াই মরদেহ হস্তান্তর করা হয়েছে।