আরিয়াসের গোলে এগিয়ে কলম্বিয়া

০৪ জুলাই, ২০২৬

শেষ ৩২–এর সর্বশেষ ম্যাচে মুখোমুখি হয়েছে কলম্বিয়া–ঘানা। কানসাস সিটির ম্যাচটিতে ১৪তম মিনিটে এগিয়ে গেছে কলম্বিয়া। শনিবার বাংলাদেশ সময় সকাল সাড়ে ৭টায় ম্যাচটি শুরু হয়।

ম্যাচের শুরুতে চোট পেয়ে মাঠ ছাড়েন জন কর্দোবা। তার পরিবর্তে নামেন লুইস সুয়ারেস। মাঠে নেমেই গুরুত্বপূর্ণ অবদান রাখেন এই ফরোয়ার্ড। তার ক্রস পেছনের পোস্টে থাকা জন আরিয়াসের কাছে পৌঁছে যায়। কোনো বাধার মুখে না পড়ে সহজেই বল জালে পাঠিয়ে কলম্বিয়াকে ১-০ ব্যবধানে এগিয়ে দেন আরিয়াস।

পর্তুগালের বিপক্ষে ড্র করা দল থেকে কলম্বিয়ার শুরুর একাদশে দুটি পরিবর্তন আনেন কোচ নেস্তর লরেনসো। ফুলব্যাক হিসেবে দলে ফেরেন ইয়োহান মোহিকা ও ডানিয়েল মুনিয়োস। এ ম্যাচে মাঠে নেমে মুনিয়োস নিজের পঞ্চাশতম আন্তর্জাতিক ম্যাচ খেলছেন। পরিবর্তিত খেলোয়াড়দের মধ্যে রয়েছেন দেইভের মাচাদো ও সান্তিয়াগো আরিয়াস। এই ম্যাচের জয়ী দল খেলবে শেষ ১৬তে সুইজারল্যান্ডের বিপক্ষে।