চুরির অভিযোগে গণপিটুনিতে অজ্ঞাত ব্যক্তির মৃত্যু

০৬ জুলাই, ২০২৬

 

চট্টগ্রামের হাটহাজারী উপজেলায় মোবাইল চুরির অভিযোগে অজ্ঞাত এক ব্যক্তি গণপিটুনিতে মারা গেছেন। রবিবার দুপুরের দিকে উপজেলার চিকনদন্ডী ইউনিয়নের হাজী জয়নব কোম্পানির বাড়িতে এ ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীর বরাতে হাটহাজারী মডেল থানার ওসি মো. জাহিদুর রহমান জানান, স্থানীয় একটি বাড়িতে মোবাইল চোর সন্দেহে অজ্ঞাত এক ব্যাক্তিতে স্থানীয়রা গণপিটুনি দেয়। পরে গুরত্বর আহত অবস্থায় তাকে হাটহাজারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

নিহতের বয়স আনুমানিক ৪০ বছর হতে পারে।

ওসি জানান, পুলিশ ঘটনাটি তদন্ত করে দেখছে। ঘটনার সাথে জড়িত একজনকে আটক করে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। নিহতের পরিচয় শনাক্তেও কাজ চলছে।

লাশ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে