০৬ জুলাই, ২০২৬
বরিশালে হামে আক্রান্ত শিশু মৃত্যু কমছে না। গত ২৪ ঘণ্টায় আরো এক শিশুর মৃত্যু হয়েছে বলে বরিশাল বিভাগীয় স্বাস্থ্য পরিচালক (ভারপ্রাপ্ত) লোকমান হাকিম জানিয়েছেন। এ নিয়ে চলতি বছরের সাতমাসে বরিশাল বিভাগের সরকারি হাসপাতালে ৫৪ শিশুর মৃত্যু হয়েছে। এছাড়াও গত ২৪ ঘণ্টায় নতুন করে ১১৮ জন শিশু বিভাগের সরকারী হাসপাতালে ভর্তি হয়েছে।
মারা যাওয়া ৬ মাস বয়সী শিশু নুর মোহাম্মদ বরিশালের বাকেরগঞ্জ উপজেলার মানপাশা গ্রামের বাসিন্দা মো. রবিউলের ছেলে। বরিশাল শেরই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শনিবার বিকেলে তার মৃত্যু হয়েছে।
বরিশাল বিভাগীয় স্বাস্থ্য দপ্তরের দেয়া তথ্য অনুযায়ী, গত মার্চ মাসে প্রকোপ শুরু হওয়ার পর বরিশাল শেরই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন ৩৯ শিশু। এছাড়াও ভোলায় ৭, বরগুনায় ৫, ঝালকাঠিতে দুই ও পিরোজপুরে একজনের মৃত্যু হয়েছে।
এখন পর্যন্ত বরিশাল বিভাগের বিভিন্ন হাসপাতালে হামের উপসর্গ নিয়ে ১১ হাজার ৭৬৪ শিশুকে ভর্তি করা হয়েছে। হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছে ১১ হাজার ১৪৬ জন। বিভাগের মধ্যে সবচেয়ে বেশি রোগী ভর্তি হয়েছে বরিশাল শেরই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে চার হাজার ১৬১ জন। এছাড়াও বরিশাল সদর হাসপাতালে এক হাজার ১০৯, জেলার অন্যান্য হাসপাতালে ৫৩৭, পটুয়াখালীতে দুই হাজার ৯৯২, ভোলায় এক হাজার ১৫৩, পিরোজপুরে ৫৭৯, বরগুনায় ৮৬৫ ও ঝালকাঠিতে ৩৬৮ জন শিশু ভর্তি হয়