০৬ জুলাই, ২০২৬
কুড়িগ্রাম জেলা পরিষদের অর্থায়নে অসহায় ও দরিদ্র নারীদের আত্মকর্মসংস্থান এবং আর্থিক স্বাবলম্বী নিশ্চিত করার লক্ষ্যে নারীকে সেলাই প্রশিক্ষণের আওতায় সমাপনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। রবিবার দিনব্যাপী প্রশিক্ষণ শেষে অংশগ্রহণকারী ২০ জন নারীদের মাঝে সেলাই মেশিন বিতরণ করা হয়।
জেলা পরিষদ মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানে জেলার ২০ জন অসহায় ও দরিদ্র নারীকে প্রশিক্ষণ শেষে একটি করে সেলাই মেশিন প্রদান করা হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা পরিষদের প্রশাসক সোহেল হোসনাইন কায়কোবাদ।
কুড়িগ্রাম জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা মো. ফিরুজুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে এসময় উপস্থিত ছিলেন মহিলা বিষয়ক অধিদপ্তরের উপপরিচালক (অতিরিক্ত দায়িত্ব) জয়ন্তী রানী, জেলা পরিষদের সহকারী প্রকৌশলী মো. আবু তালহা, উপসহকারী প্রকৌশলী মিজানুর রহমান, জেলা পরিষদের কর্মকর্তা-কর্মচারী এবং প্রশিক্ষণার্থীরা।