০৭ জুলাই, ২০২৬
বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) সহযোগী সংগঠন জিয়া মঞ্চের গাইবান্ধা জেলা পূর্ণাঙ্গ কমিটির অনুমোদন উপলক্ষে মোটরসাইকেল শোভাযাত্রা ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (৬ জুলাই) দুপুরে জেলা জিয়া মঞ্চের আয়োজনে শহরের পুরাতন ব্রিজ এলাকা থেকে মোটরসাইকেল শোভাযাত্রা বের হয়। শোভাযাত্রাটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে একই স্থানে এসে শেষ হয়। পরে সেখানে সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়।
সমাবেশে বক্তব্য দেন জেলা জিয়া মঞ্চের সভাপতি মাহামুদুল হাসান সিদ্দিক মুসা, সাধারণ সম্পাদক মুকুল আলম সরকার, যুগ্ম সাধারণ সম্পাদক জসিম উদ্দিন খান ও রিয়ন ইসলাম রকি, সাংগঠনিক সম্পাদক রাসেল মিয়া এবং সহ-সাংগঠনিক সম্পাদক শাহাদত হোসেন মিশুক।
এ সময় জেলার সাত উপজেলার জিয়া মঞ্চের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, গত ১ জুলাই কেন্দ্রীয় জিয়া মঞ্চ ৯১ সদস্যবিশিষ্ট গাইবান্ধা জেলা পূর্ণাঙ্গ কমিটির অনুমোদন দেয়।