০৭ জুলাই, ২০২৬
যুদ্ধবিধ্বস্ত গাজা উপত্যকায় ইসরায়েলি বাধায় প্রয়োজনীয় চিকিৎসাসামগ্রীর তীব্র সংকট দেখা দিয়েছে। এতে দেড় হাজারের বেশি রোগীর মৃত্যু হয়েছে বলে জানিয়েছে গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়।
সংবাদমাধ্যম আলজাজিরাকে মন্ত্রণালয়ের মহাপরিচালক মুনির আল-বারশ জানিয়েছেন, ইসরায়েলের চলমান যুদ্ধের মধ্যে গাজার স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠানগুলো বর্তমানে ‘চরম দুর্বিষহ পরিস্থিতির’ মধ্যে কাজ করছে। আমরা প্রতিদিনই রোগী হারাচ্ছি।
তিনি আরো বলেন, দখলদার বাহিনী আজ পর্যন্ত যে চিকিৎসাসামগ্রী গাজায় প্রবেশ করতে দেয়নি, তার কারণে প্রয়োজনীয় চিকিৎসার অভাবে কিডনি রোগীদের ৫০ শতাংশেরও বেশি মারা গেছে।
আল-বারশ দাবি করেন, চিকিৎসাসামগ্রী গাজায় প্রবেশে ইসরায়েলি বাধা অব্যাহত থাকায় সংকট আরো তীব্র হয়েছে।
এর ফলে প্রয়োজনীয় ওষুধ, চিকিৎসা সরঞ্জাম এবং বিশেষায়িত সেবার অভাবে রোগীদের জীবন ঝুঁকির মুখে পড়ছে।