০৮ জুলাই, ২০২৬
ফার্স্টট্রিপ লিমিটেড ও ইন্টারকন্টিনেন্টাল ঢাকা বলাকা এক্সিকিউটিভ লাউঞ্জের মধ্যে একটি চুক্তি স্বাক্ষরিত হয়েছে। এই চুক্তির মাধ্যমে ফার্স্টট্রিপের গ্রাহকেরা এখন থেকে ফার্স্টট্রিপ অ্যাপ ও ওয়েবসাইটের মাধ্যমে সরাসরি বলাকা এক্সিকিউটিভ লাউঞ্জের অ্যাকসেস কিনতে পারবেন।
সম্প্রতি ফার্স্টট্রিপের প্রধান কার্যালয়ে এই চুক্তি স্বাক্ষর অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে দুই প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। ফার্স্টট্রিপের পক্ষ থেকে উপস্থিত ছিলেন হেড অব বি-টু-সি মীর তাজমুল হোসেন এবং ডেপুটি ম্যানেজার, মার্কেটিং রাহাত এলাহী। ইন্টারকন্টিনেন্টাল ঢাকা বলাকা এক্সিকিউটিভ লাউঞ্জের পক্ষ থেকে উপস্থিত ছিলেন ডিরেক্টর অব মার্কেটিং সাদমান সালাহউদ্দিন, নাজমুল হকসহ অন্যান্য কর্মকর্তারা।
এই অংশীদারত্বের ফলে ভ্রমণকারীরা ফ্লাইট বুকিংয়ের পাশাপাশি সহজেই লাউঞ্জ সুবিধা নিতে পারবেন। যাত্রার আগে আরামদায়ক পরিবেশে সময় কাটানোর সুযোগ তৈরি করতেই ফার্স্টট্রিপের ডিজিটাল প্ল্যাটফর্মে এই নতুন সুবিধা যুক্ত করা হয়েছে।
ফার্স্টট্রিপের হেড অব বি-টু-সি মীর তাজমুল হোসেন বলেন, ‘এই অংশীদারত্ব গ্রাহকদের আরও আরামদায়ক ও নির্বিঘ্ন ভ্রমণ অভিজ্ঞতা দিতে সহায়তা করবে। ফার্স্টট্রিপ সব সময় এক প্ল্যাটফর্মের মাধ্যমে গ্রাহকদের জন্য প্রয়োজনীয় ভ্রমণসেবা সহজ করার লক্ষ্যে কাজ করছে।’
ফার্স্টট্রিপ লিমিটেড ইউএস-বাংলা এয়ারলাইনসের একটি সহযোগী প্রতিষ্ঠান। প্রতিষ্ঠানটি অ্যাপ ও ওয়েবসাইটের মাধ্যমে ফ্লাইট বুকিং, হোটেল বুকিং, ভিসা সহায়তা, হলিডে প্যাকেজসহ বিভিন্ন ভ্রমণসেবা দিয়ে থাকে। এই চুক্তির মাধ্যমে ফার্স্টট্রিপ আরও এক ধাপ এগিয়ে গেল একটি পূর্ণাঙ্গ ডিজিটাল ট্রাভেল সল্যুশন হিসেবে।