০৮ জুলাই, ২০২৬
ইরানের বিভিন্ন জায়গায় ‘শক্তিশালী’ সিরিজ হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র। বুধবার (৮ জুলাই) মার্কিন সামরিক বাহিনীর সেন্ট্রাল কমান্ড সামাজিক মাধ্যম এক্সে এ হামলার তথ্য নিশ্চিত করেছে।
বিবিসির এক প্রতিবেদনে এসব তথ্য জানা যায়।
এর আগে, ইরানি বার্তাসংস্থা মেহের নিউজ জানিয়েছিল, দেশটির দক্ষিণাঞ্চলের সিরিক-এ একাধিক বিস্ফোরণের শব্দ শোনা গেছে।
মার্কিন সেন্ট্রাল কমান্ড বলেছে, গতকাল ইরান হরমুজ প্রণালিতে তিনটি বাণিজ্যিক জাহাজে হামলা চালিয়েছিল। এর জবাবে আজ রাতে তাদের ওপর শক্তিশালী হামলা চালানো হয়েছে।
এসব হামলার লক্ষ্য ছিল ইরানের ব্যাপক ক্ষয়ক্ষতি সাধন করা।
বাণিজ্যিক জাহাজে ইরানের হামলাকে বিপজ্জনক ও যুদ্ধবিরতির সুস্পষ্ট লঙ্ঘন হিসেবে উল্লেখ করেছে সেন্ট্রাল কমান্ড। তারা বলেছে, এ ধরনের হামলা অনাকাঙ্ক্ষিত।