আবারো গ্রিনল্যান্ডের নিয়ন্ত্রণ চাইলেন ডোনাল্ড ট্রাম্প

০৮ জুলাই, ২০২৬

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আবারো জানিয়েছেন, তিনি চান যুক্তরাষ্ট্র গ্রিনল্যান্ডকে নিয়ন্ত্রণ করুক। তার দাবি, এই ভূখণ্ডটি আমেরিকার নিরাপত্তার জন্য কৌশলগতভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ। মঙ্গলবার তুরস্কের রাজধানী আঙ্কারায় সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেছেন।

ট্রাম্প যুক্তি দিয়েছেন, ডেনমার্ক গ্রিনল্যান্ডে পর্যাপ্ত বিনিয়োগ করতে ব্যর্থ হয়েছে এবং সতর্ক করেন যে চীন ও রাশিয়া আর্কটিকে তাদের উপস্থিতি প্রসারিত করায় দ্বীপটির অবস্থান এটিকে ক্রমশ গুরুত্বপূর্ণ করে তুলছে।

তিনি বলেন, “গ্রিনল্যান্ড ডেনমার্ককে সাহায্য করে না, ডেনমার্ক গ্রিনল্যান্ডকে সাহায্য করার জন্য সত্যিই অর্থ ব্যয় করে না, কিন্তু এটি যুক্তরাষ্ট্রের জন্য একটি গুরুত্বপূর্ণ অংশ।”

তিনি উপসংহারে বলেন, গ্রিনল্যান্ড ‘ডেনমার্কের নয়, যুক্তরাষ্ট্রের নিয়ন্ত্রণে থাকা উচিত।’

ট্রাম্প এর আগে গ্রিনল্যান্ড অধিগ্রহণের জন্য সামরিক পদক্ষেপের সম্ভাবনা নাকচ করতে অস্বীকার করলেও, চলতি বছরের শুরুতে দাভোসে বিশ্ব অর্থনৈতিক ফোরামের সময় তিনি মূলত একটি দীর্ঘমেয়াদী কাঠামো চুক্তির পক্ষে কথা বলেছেন। তা সত্ত্বেও, প্রশাসনের কর্মকর্তারা আরো কঠোর পদক্ষেপের সম্ভাবনা খোলা রেখেছেন। কারণ তাদের যুক্তি, গ্রিনল্যান্ড যুক্তরাষ্ট্রের জাতীয় নিরাপত্তার জন্য অপরিহার্য।